শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার, আটক ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার, আটক ২
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। বুধবার রাতে ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮৬ ফ্লাইটের যাত্রী চেন লিইউন ও মো জিয়াওইউকে তল্লাশি করা হয়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে তাঁদের কাছে থাকা এই সোনা উদ্ধার করা হয়। আটক সোনা ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৮:০০   ৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেতে সব সম্পদ দিতে রাজি আসামি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার, আটক ২
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে অরক্ষিত করেছে: ওবামা
ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের
জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক

Law News24.com News Archive

আর্কাইভ