বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার, আটক ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার, আটক ২
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। বুধবার রাতে ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮৬ ফ্লাইটের যাত্রী চেন লিইউন ও মো জিয়াওইউকে তল্লাশি করা হয়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে তাঁদের কাছে থাকা এই সোনা উদ্ধার করা হয়। আটক সোনা ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৮:০০   ১২ বার পঠিত   #  #  #  #  #