বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ওপর দুই বছরের নিষেধাজ্ঞা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ওপর দুই বছরের নিষেধাজ্ঞা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বিচারকের সামনে অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হককে দুই বছরের জন্য মামলা পরিচালনা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আইনজীবীকে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি। এ ঘটনায় তিনি ক্ষমা প্রার্থনা করলেও সব দিক বিবেচনা করে তার ওপর এই পেশাগত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সমিতির এই সিদ্ধান্ত আদালতকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার জামিন শুনানির সময় এই ঘটনা ঘটে। শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল এবং তার পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। বিচারকের পর্যবেক্ষণে তার আচরণ মদ্যপানের মতো প্রতীয়মান হওয়ায় আদালত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪০   ২৪ বার পঠিত   #  #  #  #  #