বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মিরপুর-১ এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরপুর-১ এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে কার্যক্রম শুরু হয়। অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।

জনগণের দাবি এক, ফুটপাত উচ্ছেদ

অভিযানের সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএনসিসির জনসংযোগ বিভাগ এই অভিযানের কথা জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৩   ২৯ বার পঠিত   #  #  #  #  #