মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ

প্রথম পাতা » জাতীয় » ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন চালু হওয়া মহানগর প্রভাতী ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনে শোভন চেয়ারে ভ্রমণের জন্য যাত্রীদের ৬৮৫ টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারে ভ্রমণের জন্য ১ হাজার ৩১১ টাকা ভাড়া গুনতে হবে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। নতুন এই ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে এবং পর্যায়ক্রমে এই সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বাংলাদেশ সময়: ২০:২৭:২৪   ১৭ বার পঠিত   #  #  #  #  #