পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাসহ ১৩ জন কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাসহ ১৩ জন কারাগারে
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া তার ১২ সহযোগীর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার শুনানি শেষে এই আদেশ দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানায় করা মামলায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাহাড়তলী কলেজের অধ্যক্ষের করা পৃথক আরেকটি মামলায়ও বগার জামিন আবেদনের শুনানি হয়। ওই মামলায় তিনি হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।

গত ৬ অক্টোবর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ খুলশী থানায় মামলাটি করেন। হত্যা ও হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর এবং ক্ষতিসাধনের অভিযোগে করা ওই মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এর আগে ১৮ অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বগা। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪৭   ৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় আগাম জামিন চাইলেন শাহজালাল রুমি
পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাসহ ১৩ জন কারাগারে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ
চট্টগ্রামে বাস ও লরির সংঘর্ষে ৫ জন নিহত
ফেসবুক লাইভে মন্তব্য: বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী বলা নারী কারাগারে
জাল সনদ ব্যবহার: বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি
হানিফসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার

Law News24.com News Archive

আর্কাইভ