মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় আগাম জামিন চাইলেন শাহজালাল রুমি

প্রথম পাতা » প্রধান সংবাদ » টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় আগাম জামিন চাইলেন শাহজালাল রুমি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



টঙ্গীর ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন শাহজালাল রুমি। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ অক্টোবর মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি ওই শিক্ষককে মারধর করেন। পরবর্তীতে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মাদ্রাসা অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে শাহজালাল রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। রুমি দেশ ছেড়ে যাননি বলে তার আইনজীবী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৪   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #