সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এয়ারপোর্টকাণ্ডে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

প্রথম পাতা » আদালত সংবাদ » এয়ারপোর্টকাণ্ডে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



এয়ারপোর্টকাণ্ডে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন, শুনানি আজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়েরা জজ আদালতে অনুষ্ঠিত হবে।

মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে জামিন শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এক দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৭:৪৩   ১৪ বার পঠিত   #  #  #  #  #