সুপ্রিম কোর্টে ‘বেআইনি স্থাপনা’র কাজ বন্ধে প্রধান বিচারপতির চিঠি

প্রথম পাতা » প্রধান সংবাদ » সুপ্রিম কোর্টে ‘বেআইনি স্থাপনা’র কাজ বন্ধে প্রধান বিচারপতির চিঠি
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



---

সুপ্রিম কোর্টের অভ্যন্তরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স বার বিল্ডিংয়ের পেছনে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে বারের সভাপতি ও সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২০২২-২০২৩ নির্বাচিত কমিটি তাড়াহুড়া করে নিয়ম বহির্ভূতভাবে অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ১০ ফুট ও ৩০ ফুট জায়গায় ছয়তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরির নির্মাণ কাজ শুরু করে। পরে বারের আইনজীবীরা সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে আপত্তি জানালে তারা কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় কাজ করার অনুমতি প্রদান করেন।

চিঠিতে আরও বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ছয়তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি হলে ১৫০টি রুমের জানালাগুলো বন্ধ হয়ে আলো-বাতাস প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যার পরিপ্রেক্ষিতে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মকভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন। এমতাবস্থায়, এহেন নির্মাণ কার্য বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ২০:১৯:২৩   ৪০৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ