রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কবি, কথাসাহিত্যিক, গবেষক ও সাহিত্যজগতের আট বিশিষ্টজনকে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২০২৪ সালের আজীবন সম্মাননা পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ২০২৫ সালের আজীবন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন: তরুণ সাহিত্য বিভাগে নিজাম বিশ্বাস (গ্রন্থ: জলমাকড়ের নৌকাবাইচ), প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে অধ্যাপক আবুল আহসান চৌধুরী (গ্রন্থ: বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ) এবং কবিতা ও সাহিত্য বিভাগে আনোয়ারা সৈয়দ হক (গ্রন্থ: সময় বহিয়া গেল)।
২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন: তরুণ সাহিত্য বিভাগে মাহবুব ময়ূখ রিশাদ (গ্রন্থ: সায়ানাইড ফুল), প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে নাসরীন জাহান (গ্রন্থ: পালকের চিহ্নগুলো) এবং কবিতা ও কথাসাহিত্যে শাহীন আখতার (গ্রন্থ: মানচিত্র)।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহিত্যচর্চায় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করেন। বিচারকমণ্ডলীর সদস্য ফয়জুল লতিফ চৌধুরী জানান, দুই বছরের পুরস্কারের জন্য মোট ৩৬টি বই মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৩:৫৯ ৭ বার পঠিত #ব্র্যাক ব্যাংক #সমকাল #সাহিত্য #সাহিত্য পুরস্কার #সিরাজুল ইসলাম চৌধুরী #সেলিনা হোসেন