রবিবার, ১১ অক্টোবর ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম পাতা » চাকরি » প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে অধিদপ্তর এ সিদ্ধান্ত নেয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আজ শনিবার বেলা ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ৭:০৭:৪৬   ৯ বার পঠিত   #  #  #  #  #