রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন

প্রথম পাতা » জাতীয় » সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী গত শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

আব্দুল মুত্তাকিমের ছেলে বিজ্ঞানী আবেদ চৌধুরী জানান, তিনি পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুল মুত্তাকিম চৌধুরী ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা ছিলেন।

সিলেটের কানিহাটি জমিদার পরিবারে জন্মগ্রহণকারী আব্দুল মুত্তাকিম চৌধুরীর পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।

বাংলাদেশ সময়: ৭:০৫:০২   ১০ বার পঠিত   #  #  #  #  #