রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে আয়োজিত ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এ সময় তিনি সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

বাংলাদেশ সময়: ৭:০৩:৪৫   ১০ বার পঠিত   #  #  #  #  #