রবিবার, ১১ অক্টোবর ২০২৬

‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ভারতের শীর্ষ ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিকে ‘ভারতের আসল বস’ বলে সম্বোধন করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি আম্বানির উদ্দেশে লেখেন, ‘আপনিই যে ভারতের আসল বস, এটা অনুধাবন করতে না পারার জন্য আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করুন।’

একইসঙ্গে ভারতে নিজের প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মাস্ক। আম্বানির উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘স্বাভাবিকভাবেই, আপনি ভারতের জনগণকে আপনার একচেটিয়া আধিপত্যের আওতাভুক্ত রাখতে চাইবেন। তবে তা সত্ত্বেও আপনি কি স্টারলিংককে এখানে প্রতিযোগিতা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন?’

মাস্ক ভারতের যেসব এলাকায় এখনো ইন্টারনেট সংযোগ নেই, সেসব এলাকায় সেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর মতে, ইন্টারনেটের অভাবে এসব এলাকার শিশুরা শিক্ষার সুযোগ থেকে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈশ্বিক বাজারে পণ্য বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। স্টারলিংক এসব মানুষের জীবন বদলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। স্টারলিংক হলো ইলন মাস্কের মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ পৌঁছানো কঠিন এমন এলাকাতেও ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ৭:০২:৫৬   ৬ বার পঠিত   #  #  #  #  #