যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতির; ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি এম ইনায়েতুর রহিম

প্রথম পাতা » জাতীয় » যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতির; ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি এম ইনায়েতুর রহিম
শনিবার, ২৩ মার্চ ২০২৪



---

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতির ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন।আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরবেন। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতু রহিম।

শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করছেন। আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।

প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ বাংলাদেশের ফিরবেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৬   ৪৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ