ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১০২ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ জন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, ১৫০টি হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ক্যাপসুল ভরার মেশিন ও ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৫৬   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ