মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রযুক্তিগত উন্নয়নের কারণে ৩০ ব্যাংকের সেবা সাময়িক বন্ধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রযুক্তিগত উন্নয়নের কারণে ৩০ ব্যাংকের সেবা সাময়িক বন্ধ
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজের জন্য দেশের ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কার্যক্রমের সময়সীমা ব্যাংকভেদে ভিন্ন। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলো তাদের বার্ষিক প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে, তবে কাকতালীয়ভাবে একই সময়ে ৩০টি ব্যাংক এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় গ্রাহকদের মধ্যে কিছুটা ভোগান্তি ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংকের সঙ্গে কথা বলেছে এবং ব্যাংকগুলো এসএমএসসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের আগাম সতর্ক করেছে। গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের বিজ্ঞপ্তি দেখে সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বিকল্প লেনদেন ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেওয়া কোনো লিঙ্কে ব্যাংক তথ্য, কার্ডের পিন, ওটিপি বা পাসওয়ার্ড প্রদান না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪১   ১৪ বার পঠিত   #  #  #  #  #  #