অবৈধ মজুতের অভিযোগে ১৯০০ বস্তা সার জব্দ

প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধ মজুতের অভিযোগে ১৯০০ বস্তা সার জব্দ
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৯০০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফারাহ এন্টারপ্রাইজের ছয়টি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার বস্তা টিএসপি ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজের দুটি গোডাউন থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৩   ৬৮ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিমানবন্দরে গ্রেফতার সুইডেন আসলাম, আলোচিত অপরাধজগতের উত্থান যেভাবে
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় আইনশৃঙ্খলা তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ