শৈশবের অর্থকষ্ট পেরিয়ে ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

প্রথম পাতা » প্রধান সংবাদ » শৈশবের অর্থকষ্ট পেরিয়ে ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান বর্তমানে প্রায় ৩ হাজার কোটি রুপির সম্পদের মালিক। তবে তাঁর শৈশব কেটেছে চরম অর্থকষ্টে। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টু মাচ’ অনুষ্ঠানে সালমান জানান, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলের বেতন সময়মতো পরিশোধ করতে না পারায় তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। একপর্যায়ে বেতন বাকি থাকার কারণে তাঁকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়।

সালমানের বাবা সেলিম খানও সেই সময়ে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ষাটের দশকে মুম্বাইয়ে আসার পর তিনি মেরিন ড্রাইভ এলাকার একটি অতিথিশালায় অর্ধেক ঘরে মাসে ৫৫ রুপি ভাড়ায় থাকতেন। পরে চিত্রনাট্যকার হিসেবে খ্যাতি অর্জনের পর তাঁর অবস্থার পরিবর্তন ঘটে।

সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। সেই সিনেমায় তাঁর পারিশ্রমিক ছিল ৩১ হাজার রুপি, যা পরে ৭৫ হাজার রুপিতে উন্নীত করা হয়। এর আগে ১৪ বছর বয়সে তাজ হোটেলে নৃত্যশিল্পী হিসেবে কাজ করে তিনি মাত্র ৭৫ রুপি আয় করেছিলেন। বর্তমানে ভারতের ধনী অভিনেতাদের তালিকায় অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পরেই তাঁর অবস্থান।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৯   ১১ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


শৈশবের অর্থকষ্ট পেরিয়ে ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল
ধামরাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল
বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি (তালিকা)
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

Law News24.com News Archive

আর্কাইভ