অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা

প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পাচ্ছেন নাগরিকরা। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ মিলছে। ফলে এ ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।

পুলিশ সদর দপ্তর জানায়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ইউনিটে চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় অনলাইন জিডি সুবিধা সম্প্রসারিত করা হয়। এর মাধ্যমে বর্তমানে দেশের সবকটি থানায় এ সেবার পূর্ণাঙ্গ আওতা তৈরি হয়েছে।

অনলাইন জিডির সার্বিক বিষয়ে এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান জানান, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়সহ নানা ধরনের অভিযোগ এতে সহজে দাখিল করা যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. আকতার হোসেন জানান, ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও সমানভাবে জিডি নেওয়া হচ্ছে।

যেভাবে মিলবে অনলাইন জিডি সেবা
অনলাইনে জিডি করতে সেবাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবির প্রয়োজন হয়। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করে প্রথমবার নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে পরে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়েই লগইন করা যায়। পরিচয় নিশ্চিত করতে মোবাইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করতে হবে।

অ্যাপে ঢুকে অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা বাছাই করতে হবে। এরপর ঘটনার স্থান, সময় ও বিস্তারিত বিবরণ দিতে হবে। প্রয়োজনে অভিযোগের স্বপক্ষে ছবি বা প্রাসঙ্গিক ডকুমেন্টের স্ক্যান কপি যুক্ত করে সাবমিট করা যাবে। আবেদন সাবমিটের পর নিজ অ্যাকাউন্ট থেকেই যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা ট্র্যাক করা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রাখা যাবে। প্রক্রিয়াটি শেষ হলে ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ ও ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৭   ৫ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ