পাওয়া যায়নি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ শিক্ষার্থীকে ভর্তির বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » পাওয়া যায়নি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ শিক্ষার্থীকে ভর্তির বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



---

প্রথম শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ১৬৯ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা চাইলেও তা এখনো পায়নি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তবে নির্দেশনার অপেক্ষায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৪ মার্চ) হইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চকে এমন তথ্য জানানো হয়। স্কুলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম এমন তথ্য আদালতকে জানান।

ভিকারুননিসা নূন স্কুলের আইনজীবী জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী ১৬৯ জন ছাত্রীর ভর্তির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা চাইলেও তা এখনো পাওয়া যায়নি।


এর আগে গত ৬ মার্চ প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের পর এসব শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করে তার তালিকা আদালতে দাখিল করতে কলেজে অধ্যক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। ১৪ মার্চের মধ্যে এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেও বলা হয়।

১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের প্রতিবেদন অ্যাফিডেভিট আকারে আদালতে দাখিলের পর হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে এই রিট মামলায় ভর্তি বাতিল হওয়া ১৬৯ শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে ৩৬ জন পক্ষভুক্তির আবেদন করেন। আদালতে স্কুলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

কাজী মাইনুল হাসান বলেন, শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করে তার তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তারই ধারাবাহিকতায় আদালতে এমন তথ্য জানানো হয়।


 

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪১   ৭৩২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ