মাদক ও ব্ল্যাক মেইলিং : মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক ও ব্ল্যাক মেইলিং : মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



 ---

মাদক ও ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগে করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে অব্যাহতির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১ আগস্ট মৌ আক্তারকে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

ওই সময় পুলিশ জানিয়েছিল, মডেলিংয়ের নামে মৌ উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন। গ্রেপ্তারের পর মডেল মৌকে তিনদফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় মডেল মৌকে নিম্ন আদালত অব্যাহতি দেন। এই অব্যাহতির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩১   ৩৫২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি শুরু
আওয়ামী লীগ শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বার্তা দুদক সচিবের
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

Law News24.com News Archive

আর্কাইভ