সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ১ জুন ২০২৬



সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘বিজয় ৭১’ ভবন থেকে এক চতুর্থ শ্রেণির কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে ভবনের অষ্টম তলার একটি টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কর্মচারীর নাম কামাল উদ্দিন (৪৭)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড় কাঠুরি গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। ঢাকার আদাবর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ের জনক ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন। পারিবারিক ধারণা, তীব্র হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টার মধ্যে যেকোনো সময় ভবনের অষ্টম তলার দক্ষিণ পাশের টয়লেটের গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগান তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে স্বজনদের মারফত জানা গেছে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৫   ১৪৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত

Law News24.com News Archive

আর্কাইভ