বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের নামে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১০ মে ইস্যু করা এই সমনে তাদের আগামী ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আহমেদ জোবায়েরের পাশাপাশি সমনপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু এবং শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, আহমেদ জোবায়েরসহ এই ছয়জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় একটি বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি জবাব দেওয়ার জন্য আদালত এই সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে বিবাদীদের আদালতে উপস্থিত হয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:২৫   ৬ বার পঠিত