আইডিয়াল ও আনন্দের পাউরুটিতে ক্যান্সারের উপাদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইডিয়াল ও আনন্দের পাউরুটিতে ক্যান্সারের উপাদান
বুধবার, ১৩ মে ২০২৬



আইডিয়াল ও আনন্দের পাউরুটিতে ক্যান্সারের উপাদান

জনপ্রিয় খাবার পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট মিলেছে, যা খেলে মানুষের শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে। বিষাক্ত ওই রুটিগুলো হচ্ছে রাজধানী ঢাকার নিউ আনন্দ স্পেশাল ব্রেড ও আইডিয়াল স্পেশাল ব্রেডের।

বিষাক্ত রুটি বিক্রি করায় খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অবস্থিত নিউ আমাদের বাজারের মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করা হয়েছে। রুটির উৎপাদক নিউ আনন্দ স্পেশাল ব্রেড ও আইডিয়াল স্পেশাল ব্রেডের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে আদালত সুত্র জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনস্বাস্থ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য এনালিস্ট ইলিয়াস জাহেদী বার্তা২৪.কমকে বলেছেন, খাদ্যে পটাশিয়াম ব্রোমেট মেশানো মারাত্মক বিপজ্জনক। আমাদের আইনে যে কোন ধরণের খাদ্যে পটাশিয়াম ব্রোমেট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এটি খেলে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (IARC) এটিকে ‘সম্ভাব্য মানব ক্যান্সার সৃষ্টিকারী’ (Possibly carcinogenic to humans) উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে।

এক প্রশ্নের জবাবে বলেন, রুটি নরম করতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করেন। আমাদের দেশে পাউরুটি হাতে নিলে দেখবেন তুলতুলে নরম। অন্যদেশের রুটি কাটার পর দেখবেন বেশ শক্ত। নরম ও আকর্ষণীয় করতে মারাত্মক এই রাসায়নিক মেশানো হচ্ছে। পটাশিয়াম ব্রোমেট কসমেটিকসে ব্যবহার করা হয়।

তিনি আরও জানান, এটি কিডনি, থাইরয়েড এবং পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এটি শরীরে প্রবেশ করলে কিডনি অকেজো হওয়া এবং থাইরয়েড গ্রন্থির বিভিন্ন জটিল রোগ সৃষ্টি করতে পারে। ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন এবং শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশেই এটি খাদ্য উৎপাদনে ব্যবহার নিষিদ্ধ।

মামলাটি দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মোহাং কামরুল হাসান। ওই মামলার প্রেক্ষিতে ১১ মে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ন জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বীথি।

বাংলাদেশ সময়: ১০:০৪:৫৭   ২৩৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

Law News24.com News Archive

আর্কাইভ