৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ রোববার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ রোববার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ রোববার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে রোববার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

গত বছরের ৯ মে মধ্যরাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেগুলো হলো— ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান।

এর মধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:২৩   ১৩২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তি ও বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
বাংলাদেশ পুলিশে ১০ জনের নিয়োগ, আবেদন অনলাইনে
আউটসোর্সিং নীতিমালা সংশোধনে ২ লাখ কর্মীর বেকারত্বের শঙ্কা
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

Law News24.com News Archive

আর্কাইভ