![]()
সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস বা দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। গত ১২ এপ্রিল এ বিষয়ে ডাকঘর অধিদপ্তর, আগারগাঁও কর্তৃক পত্র জারি করা হয়েছে। এতে নৈশকালীন ডাকঘর/দ্বিতীয় শিফট চালু করে পরবর্তী তিন মাসের ভ্যালু রিটার্ন সম্বলিত প্রতিবেদন ডাক অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
দ্বিতীয় শিফট চালু হওয়ার ফলে প্রতি কার্য দিবসে রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রাহক সেবা গ্রহণ করা যাবে। বিচারপ্রার্থী জনসাধারণের কাছে অতি দ্রুত চিঠি পাঠানো সম্ভব হবে। পত্রে জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকবৃন্দের চাহিদার প্রেক্ষিতে উক্ত নৈশকালীন ডাকঘর স্থাপনের যৌক্তিকতা তুলে ধরা হয়। পত্রটি পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল ঢাকা বরাবরে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে নৈশকালীন/বি-গ্রেড পোস্ট অফিস স্থাপনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল বিগত ৮ ফেব্রুয়ারি একটি আবেদনপত্র ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছিলেন। এতে জনসাধারণের দ্রুত ডাক সেবা গ্রহণের সুবিধার্থে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের পত্রাদি/আদেশ যথাসময়ে প্রেরণ, আইনজীবীদের চিঠিপত্রাদি প্রেরণ এবং সর্বোপরি সরকারি কাজের স্বার্থে অত্র সুপ্রিমকোর্ট প্রাঙ্গণের সাব-পোস্ট অফিসে সান্ধ্যকালীন/‘বি গ্রেড’ ডাক সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের জন্য ডাকঘর অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অনুরোধ করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৩:২৮ ৪০ বার পঠিত