![]()
রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় চাকুরিচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীর (৪৮) ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলান তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে এই মামলায় চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।
বাংলাদেশ সময়: ৪:২৬:৩৮ ১৪ বার পঠিত