ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন। তারা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র জানায়, দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র তারা পেয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই তারা এ দায়িত্বে কর্মরত ছিলেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেন। গত মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং গতকাল বুধবার ও আজ সহকারী অ্যাটর্নি জেনারেলদের পারফরম্যান্স ইভাল্যুশন টেস্ট বা কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫১   ১৫৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন

Law News24.com News Archive

আর্কাইভ