সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা, বিএনপি নেতা বহিষ্কার

প্রথম পাতা » প্রধান সংবাদ » সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা, বিএনপি নেতা বহিষ্কার
সোমবার, ২৩ মার্চ ২০২৬



সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা, বিএনপি নেতা বহিষ্কার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিশি বৈঠকে একজনকে পিটিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম খোরশেদ সিকদার (৬৫)।

পুলিশের সামনে তাকে পিটিয়ে হত‍্যা করা হলেও সংঘর্ষ থামাতে এবং খোরশেদ সিকদারকে বাঁচাতে ব্যর্থ হয় পুলিশ। এই ঘটনা য় জাহাঙ্গীর হাওলাদার নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংঘর্ষের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে বেধরক মারধোর করছে খোরশেদ সিকদারকে। কয়েকজন পুলিশ সদস্যের সামনেই ঘটছে এই মারধরের ঘটনা।

পুলিশ সদস্যরা হামলা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। চেয়ার আর লা ঠির উপর্যুপরি আঘাতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ সিকদার। পরে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিও অনুযায়ী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিষয়টি জানানো হয়।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের এসআই বশির আহম্মেদ জানান, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব ্যক্তির লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল।

বাংলাদেশ সময়: ১০:৪৩:১০   ১৩১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ