রবিবার, ১৫ মার্চ ২০২৬

ভোলা জেলার দৌলতখান উপজেলায় আগুনে পুড়ে দুটি বসতঘর সহ ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি।

প্রথম পাতা » সারাদেশ » ভোলা জেলার দৌলতখান উপজেলায় আগুনে পুড়ে দুটি বসতঘর সহ ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি।
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



---

মোঃ লোকমান হোসেন, দৌলতখান (ভোলা) প্রতিনিধি :-

ভোলার দৌলতখানে দিনদুপুরে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজ রোডের টিএনটি অফিস সংলগ্ন ফারুক মাস্টারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

বাসার লোকজন জানান, কামাল মিয়ার ঘরের সিলিন্ডার থেকে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশের সাদ্দামের ঘরেও ছড়িয়ে পড়লে ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এবং স্থানীয়রা মিলে চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

অন্য দিকে পাশের ঘরের উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ খায়ের এর ঘরের মালামাল ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে মো. হাফিজ ইব্রাহিম এমপি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৬   ৩০ বার পঠিত