রবিবার, ১৫ মার্চ ২০২৬

আজ থেকে ৭ দিনের ঈদের ছুটি শুরু

প্রথম পাতা » জাতীয় » আজ থেকে ৭ দিনের ঈদের ছুটি শুরু
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



আজ থেকে ৭ দিনের ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

ইতিমধ্যেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে গতকাল অফিস শেষ করেই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকেই।

ঈদের সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই অনুসারে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

তবে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৭:২৫   ১০ বার পঠিত