সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত
রবিবার, ১৫ মার্চ ২০২৬



সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

তিন মাস কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার-২ থেকে ছাড়া পান তিনি।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আনিস আলমগীরকে আটক করে। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলার অভিযোগ বলা হয়, তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এর মধ্যে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ  হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। আর দুদকের মামলায় গত ১১ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। এরপর শনিবার দুপুরে কারামুক্ত হলেন তিনি।

বাংলাদেশ সময়: ৯:০৪:০২   ১৮৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যায় প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেপ্তার
চীনের এআই প্রযুক্তি খাতে বড় ধাক্কা, ছয় মাসে স্টার ৫০ সূচক কমেছে ৪০ শতাংশ
২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ