রবিবার, ১৫ মার্চ ২০২৬

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
রবিবার, ১৫ মার্চ ২০২৬



অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ কালে, আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫,১৬,৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো.রেজাউল হক ৭,৮,১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ৮:৪৯:৩৮   ২৪ বার পঠিত