হাইকোর্টের রায় বহাল এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » হাইকোর্টের রায় বহাল এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬



এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি-সম্পর্কিত চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল ২৯ জানুয়ারি খারিজ করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে বলা হয়, যে প্রক্রিয়ায় কার্যক্রম এগোচ্ছে তা ২০১৭ সালের প্রকিউরমেন্ট পলিসি ও সমঝোতা স্মারকের অধীনে। পলিসিতে কাজ পরিচালনার ক্ষেত্রে সরাসরি বাছাই বা নির্বাচন করার সুযোগ আছে। কাউকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। তাই রিট অপরিপক্ব।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান গত বছর রিটটি করেন। শুনানি শেষে গত বছরের ৪ ডিসেম্বর এই রিটে বিভক্ত রায় দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ফলে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তিনি নিষ্পত্তির জন্য এই একক বেঞ্চে পাঠান। যা ২৯ জানুয়ারি নিষ্পত্তি করা হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী।

বাংলাদেশ সময়: ৮:৩৯:৫৯   ১৩৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

Law News24.com News Archive

আর্কাইভ