শনিবার, ৭ মার্চ ২০২৬

প্রথম অধিবেশনে ওয়াকআউটের ইঙ্গিত জামায়াতের

প্রথম পাতা » জাতীয় » প্রথম অধিবেশনে ওয়াকআউটের ইঙ্গিত জামায়াতের
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



প্রথম অধিবেশনে ওয়াকআউটের ইঙ্গিত জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াকআউটের ইঙ্গিত দিয়েছে জামায়াত। গতকাল দলটির সংসদীয় কমিটির সভা শেষে এই ইঙ্গিত দেন বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণ দেয়া কার্যবিবরণীর অন্তর্ভুক্ত। তবে জামায়াতের দাবি বর্তমান প্রেসিডেন্ট ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেয়ার অধিকার নেই। গতকাল বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, আমরা মনে করি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো বৃহস্পতিবার দেখবেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি। ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো।

বাংলাদেশ সময়: ১০:২৮:১০   ১৪ বার পঠিত