শনিবার, ৭ মার্চ ২০২৬

ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল

নীলফামারী জেলার ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিবন্ধনবিহীন শিক্ষক নিয়োগ ও বিধিবহির্ভূত এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে জানতে চাওয়া হয়েছে— নিবন্ধনবিহীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিও কেন বাতিল করা হবে না এবং নিবন্ধনধারী সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে কেন ওই পদে নিয়োগ দেওয়া হবে না।

বুধবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

ক্ষতিগ্রস্ত প্রার্থী জাকারিয়া হোসেন রিট করলে আদালত ওই রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ১০:২৬:৩১   ১৩ বার পঠিত