বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস

প্রথম পাতা » সারাদেশ » জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে রাজনৈতিক মামলায় জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

জানা গেছে, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সোমবার তিনি আদালতে হাজির হলে শুনানি হয়ে। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৪   ১৩ বার পঠিত