মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -১ আসন থেকে নব-নির্বাচিত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন।

তিনি রাজবাড়ী -১ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।

বিজয়ের পর  থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে মন্ত্রীত্ব হওয়া নিয়ে অনেক গুঞ্জন চলছিল,  অবশেষে প্রতিমন্ত্রীর ডাক পেলেন।

মঙ্গলবার  (১৭ফেব্রুয়ারী)  প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি’কে সরকারী ভাবে ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে গাজীপুর জেলার শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার সজীব আহমেদকে। তার মোবাইল নম্বর ০১৭৮৩৮৬৫৮৮৬।

উল্লেখ্য রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১১:০৪:০৬   ১১৪ বার পঠিত