বরিশালে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৭%

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » বরিশালে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৭%
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



বরিশালে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৭%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশালে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটদান শুরু হয় এবং শুরুর চার ঘণ্টায় ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বরিশাল জেলায় ২৭ শতাংশ ভোট পড়েছে।

উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রোকন উদ্দিন জানান, সকালে ভোটারের উপস্থিতি ভালো ছিল, তবে দুপুর ১২টায় তা কিছুটা কমে গেছে।

তিনি বলেন, দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেনি। কিছু ছোট সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৩৪   ৭২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ