হিন্দু অধ্যুষিত এলাকায় ভোটের আমেজ, চার ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোটগ্রহণ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » হিন্দু অধ্যুষিত এলাকায় ভোটের আমেজ, চার ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোটগ্রহণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



হিন্দু অধ্যুষিত এলাকায় ভোটের আমেজ, চার ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোটগ্রহণ

গৌরনদী ও আগৈলঝরা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসন। বরিশালের ছয়টি আসনের মধ্যে এ আসনটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, কারণ এখানকার উল্লেখযোগ্য অংশের ভোটার হিন্দু সম্প্রদায়ের। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এই আসনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলার অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ২,২২০ জন ভোটারের মধ্যে প্রথম চার ঘণ্টায় ৯৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

যা মোট ভোটারের প্রায় ৪৩ শতাংশ।

কেন্দ্রে ভোট দিতে আসা ৭০ বছর বয়সী মায়া সাজাল বলেন, ‘আমার জীবনে এত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।’

নতুন ভোটার ডোনা দাওয়ান জানান, এবারই তিনি প্রথম ভোট দিয়েছেন।

আগে নানা অনিয়মের কথা শুনে কিছুটা আতঙ্ক ছিল। তবে কেন্দ্রে এসে ভিন্ন চিত্র দেখেছেন। ‘নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে,’ বলেন তিনি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিভাস দাস জানান, ভোট শুরু হওয়ার আগেই ভোটাররা কেন্দ্রে ভিড় করেন।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। চার ঘণ্টায় ৪৩ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চললে উপস্থিতি ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।’

একই চিত্র দেখা গেছে মাহিলারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রেও প্রায় ৭০ শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায়ের।

মোট ভোটার ২,২২৩ জন। বেলা পৌনে ১২টা পর্যন্ত ৯২০ জন ভোট দিয়েছেন, যা প্রায় ৪০ শতাংশ।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রসেনজিৎ দেবনাথ বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে।’

ভোট দিতে আসা উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘এবারের নির্বাচনের মতো পরিবেশ আগে দেখিনি। পরিবারের ছয়জন সদস্য ভোট দিয়েছি। সবাই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’

আরেক ভোটার সবিতা রানী দাস বলেন, ‘নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরেছি, এটাই আমাদের সন্তুষ্টি।’

বাংলাদেশ সময়: ১৩:২৬:০১   ১০০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ