এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার: ডিসি মাসুদ আলম

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার: ডিসি মাসুদ আলম
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার: ডিসি মাসুদ আলম

রাজধানীর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। বৃহস্পতিবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিসি মাসুদ আলম বলেন, ‘সকাল থেকেই সবখানে ভোটের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখছেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

নির্বাচনী পরিবেশের স্থায়িত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। তবে মানুষের আচার-আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তারা কী চায়। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখে মনে হচ্ছে, সবাই একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে।’

প্রার্থীদের সঙ্গে আলোচনার সূত্র ধরে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রার্থীরাও নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ করেননি। তিনি বলেন, ‘প্রার্থীদের চাওয়াও একটাই—তারাও চান ভোটের এই সুন্দর ও সুষ্ঠু পরিবেশ যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

রমনা বিভাগের প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও টহল দিচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৩১   ৯৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ