মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভিকারুননিসায় নারী কেন্দ্রে তিন ঘণ্টায় ১১৯ ভোট

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভিকারুননিসায় নারী কেন্দ্রে তিন ঘণ্টায় ১১৯ ভোট
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভিকারুননিসায় নারী কেন্দ্রে তিন ঘণ্টায় ১১৯ ভোট

ঢাকা- ৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নারী কেন্দ্রে ৩০৩৯ টি ভোট। এরমধ্যে প্রথম তিনঘণ্টায় ভোট পড়েছে ১১৯ টি। প্রিসাইডিং অফিসার শাহনেওয়াজ আক্তার বলেন, ৬ টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রথম দিকে রেডি করতে আমাদের কিছু সময় চলে গেছে। এখন ভোটাররা আসছেন। ধানেরশীষ, শাপলাকলি, লাঙ্গলের মত বড় দলগুলোর এজেন্টরা উপস্থিত আছেন। বাকিদলগুলোর এজেন্ট নাই।
সরজমিন কেন্দ্রটিতে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়ছে। ৬ টি বুথের একটি বুথের সামনে নারী ভোটাররা লাইন ধরে ভোট প্রদানের অপেক্ষা করছেন। জাহানারা নামের এক ভোটার বলেন, ভালোই লাগছে দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচনে ভোট দিতে পারছি। আমি আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিব। সামিয়া নামের এক শিক্ষার্থী বলেন, সুষ্ঠু পরিবেশে আমি আমার প্রথম ভোট দিতে পারছি এটাই শান্তি।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পুরুষ ভোটারদের একটি কেন্দ্রে ৫ টি বুথে ভোটগ্রহণ চলছে। তবে এখানকার প্রত্যকটি বুথ ফাঁকা। ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এজেন্টরা অলস সময় পার করছেন।
প্রিসাইডিং অফিসার রাজীব মিনা বলেন, ২৮৪১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৫৬ জন। গড়ে ৯ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০৯   ২৪ বার পঠিত