ভোটের তথ্য জানা এবং অভিযোগ জানানো যাবে ৩৩৩–এ

প্রথম পাতা » জাতীয় » ভোটের তথ্য জানা এবং অভিযোগ জানানো যাবে ৩৩৩–এ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভোটের তথ্য জানা এবং অভিযোগ জানানো যাবে ৩৩৩–এ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। এই উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে এটুআইয়ের জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করেছে সরকার।

যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ৯ ডায়াল করলে নাগরিকেরা সহজেই নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

এ সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।

একইসঙ্গে দেশের যেকোনো নির্বাচনী এলাকার নির্বাচনবিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ থাকলে ৩৩৩ নম্বরে কল করলে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে।

সরকার আশা করছে, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এ তথ্যসেবা নির্বাচন-সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১২:৫১:৪৮   ১৩১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ