অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

প্রথম পাতা » জাতীয় » অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
রবিবার, ২৬ জুলাই ২০২৬



অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

আয়কর রিটার্ন জমার মৌসুম শুরু হয়েছে। গতবারের মতো এবারও সব করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া এখন আর কর কার্যালয়ে গিয়ে রিটার্ন দেওয়া যাবে না। ফলে অনলাইন রিটার্নই এখন একমাত্র উপায়।

বর্তমানে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। গতবার ৪৫ লাখের বেশি টিআইএনধারী অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

এবারও আপনাকে অনলাইনে রিটার্ন দিতে হবে। তবে প্রক্রিয়াটি কীভাবে শুরু করবেন, সেটিই এখানে তুলে ধরা হলো। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে—

১. আপনার জাতীয় পরিচয়পত্র।

২. ব্যবহারযোগ্য মোবাইল নম্বর (যা জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সঙ্গে সংযুক্ত)।

৩. একটি বৈধ টিআইএন।

প্রথমে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে যান। এরপর ‘I am not registered yet’ বাটনে ক্লিক করুন। টিআইএন ও মোবাইল নম্বর দিয়ে নির্ধারিত অংশ পূরণ করুন। এ সময় মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে নিবন্ধনের পাসওয়ার্ড সেট করুন।

নিবন্ধন সম্পন্ন হলে আপনি এনবিআরের অনলাইন রিটার্ন সিস্টেমে অন্তর্ভুক্ত হবেন। এরপর প্রয়োজনমতো যেকোনো সময় লগইন করতে পারবেন। যেদিন রিটার্ন দাখিল করবেন, সেদিন লগইন করে ধাপে ধাপে আপনার বার্ষিক আয়, বিনিয়োগ, ব্যয়, সম্পদ, দায়সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন জমা দিতে হবে।

লগইনের জন্য প্রয়োজন হবে আপনার টিআইএন ও পাসওয়ার্ড। পাসওয়ার্ড ভুলে গেলে ‘Forgot password’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে।

ই-রিটার্ন সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুত ও জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

২০২৬–২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা পাবেন। ওই সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। ডিসেম্বরের পর দাখিল করা রিটার্নে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫০   ৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন
লিগ্যাল এইডের এডিআরের মাধ্যমে ২ লাখ ১১৪৪১ মামলার নিষ্পত্তি
মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
জুস, শ্যাম্পু, আইসক্রিম, লোশনসহ ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

Law News24.com News Archive

আর্কাইভ