রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে রাজধানীতে অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়।

দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছে। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী।

নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে তারা ধীর গতিতে চলাচল করছিল।

ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন।

আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।’

বাংলাদেশ সময়: ১২:৫০:২৬   ১০২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ