ল্যাবএইডে ভুল চিকিৎসা : শাকিলকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ল্যাবএইডে ভুল চিকিৎসা : শাকিলকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



---

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ভুল চিকিৎসার অভিযোগটি দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

এর আগে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপুরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩৮   ৪৮৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
ফেসবুকে নারীদের হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, একজনকে গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ