মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » রাজধানী » বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের দো-তলার ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৩   ৩৩ বার পঠিত