গণভোটে ‘না’ ভোট দেবেন: আসিফ মাহতাব

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » গণভোটে ‘না’ ভোট দেবেন: আসিফ মাহতাব
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



গণভোটে ‘না’ ভোট দেবেন: আসিফ মাহতাব

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ভিডিও বার্তায় আসিফ মাহতাব বলেন, অনেকেই তাকে জানতে চেয়েছেন তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন। ব্যস্ততার কারণে অনলাইনে সক্রিয় না থাকলেও বিপুল সংখ্যক মানুষের বার্তা পাওয়ায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার উত্তর হচ্ছে—আমি ‘না’ ভোট দেব।’ একইসঙ্গে তিনি সংক্ষেপে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেন।

আসিফ মাহতাবের দাবি, জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বলা হয়েছে—এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপে’ (ওজিপি) যোগ দেবে। তিনি প্রশ্ন তোলেন, এই উদ্যোগের সঙ্গে জুলাইয়ের আন্দোলনের সম্পর্ক কী এবং আন্দোলনটি কি এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্বে যোগ দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল কিনা।

ওপেন গভমেন্ট পার্টনারশিপের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই প্ল্যাটফর্ম ‘এলজিবিটিকিউ রাইটস’-এর পক্ষে কাজ করে। তার আশঙ্কা, জুলাই সনদ পাস হলে পরবর্তীতে এসব বিষয় বাস্তবায়নের চাপ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ‘আমি ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করিনি, আপনিও করেননি। কিন্তু ভোটের মাধ্যমে পরে এসব বাস্তবায়ন করা হতে পারে।’

বাংলাদেশ সময়: ১১:২৩:২৯   ৭৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ