কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার অবসান হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নির্বাচনে অংশ নিতে কায়কোবাদের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

এর আগে তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তবে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করে কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখা হয়।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনেও আপিল শুনানি শেষে কুমিল্লা-৩ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫৮   ৮৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ